মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন
১৪ এপ্রিল ২০২৬ ১৯:১৮
১৪ এপ্রিল মঙ্গলবার সকালে মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান।
১৪ এপ্রিল মঙ্গলবার সকালে মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান।
রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এসময় লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে অতিথিদের অবহিত করেন।
বইটির মোড়ক উন্মোচনের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মাওলানা আ ন ম সামছুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন
অতিথিরা বইটির ব্যাপক পাঠকপ্রিয় হওয়ার পাশাপাশি পাঠকরা বইটি পড়ে নিজেকে সমৃদ্ধ করে দেশ গঠনে ভূমিকা রাখার দিক নির্দেশনা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।- তারিখ: ১৪ এপ্রিল ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি