‘জাগ্রত ওকে বাংলাদেশ আইকনিক অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক মফিদুল ইসলাম সরকার


১৪ জানুয়ারি ২০২৬ ১২:৫১

রংপুর সংবাদদাতা : বাংলাদেশের সৃজনশীলতা ও সংস্কৃতি, মানবকল্যাণ ও জাতীয় উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ আয়োজিত ‘জাগ্রত Ok Bangladesh Iconic Award 2025’ এর সাংবাদিক, লেখক এবং কবি বিভাগ থেকে সম্মামনা স্মারক পেয়েছেন তরুণ সাংবাদিক লেখক এবং সমাজকর্মী মো. মফিদুল ইসলাম সরকার। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটরিয়ামে এক অনুষ্ঠানে এ সম্মামনা স্মারক তুলে দেন বিশিষ্টি অভিনেতা ফজলুল হক বাবু। এ সময় উপস্থিত ছিলেন জাগ্রত কবি শিহাব রিফাত আলমসহ আমন্ত্রিত অতিথিরা।
সাংবাদিক মফিদুল ইসলাম সরকারের লেখা কবিতা চাইনিজ ভাষায় চীনের একটি ম্যাগাজিনে, ইংরেজিতে ইতালিতে এবং ইন্দোনেশিয়ার প্রতিবন্ধিদের নিয়ে লেখা একটি সংকলনে তিনটি কবিতা প্রকাশিত হয়েছে।
সাংবাদিক মফিদুল ইসলাম সরকার ২০০৫ সাল থেকে অসহায়-গরিবদের বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় দাতাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। একই সাথে অসহায় শিক্ষার্থীদের মাঝে লেখার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝে তুলে দিচ্ছেন বিভিন্ন ধরনের গাছের চারা। সাংবাদিক মফিদুল ইসলাম সরকার দেশি-বিদেশি বিভিন্ন ধরনের সামাজিক সংগঠনের সাথে বর্তমানে যুক্ত আছেন।
চলতি বছর প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দেয়ার প্রকল্প হাতে নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।