মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা
ফুল ফুটুক
১৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫৯
এখন আর ভোর হয় না
সবখানে রাতের আঁধার
মানুষ জেগে আছে রাতভর
ক্ষুধায় পেট জ¦লে
তৃষ্ণায় বুক ফাটে
কী আর করবে মানুষ
হে প্রভু
তবে দিবসের আলো দাও
দূরে থাক অন্ধকার
ফুল ফুটুক কাননে কাননে
ছড়াক সুবাস
বয়ে যাক প্রশান্তির বাতাস
সুখের আলো জ¦লুক ঘরে ঘরে॥