শাহীন আরা আনওয়ারী-এর কবিতা

আমরা হাদির সৈনিক


১৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫৮

হে প্রিয় শহীদ হাদি।
তুমি বাংলার আজাদী।
তুমি এখন
জান্নাতের আঙিনায়
আমরা কাঁদছি।
তোমাকে হারানোর বেদনায়
নতুন প্রত্যয়েই
আমাদের জাতি।
কী অসীম উত্তাল
আবারও রাজপথে
কোটি হাদির শপথে
কোলাহল।
চেতনায় চঞ্চল।
তোমার শোকে,
বুকে শোকের বরফ গলে
তাই মিছিলে মিছিলে
লক্ষ কোটি জনতা।
পুরো রাজধানী
তোমার দেখানো চেতনায়
অবিরাম ভাঙছে কান্নায়।
তবুও লড়ছে।
আওয়াজ তুলছে।
তুমি তো মৃত নও।
আল কুরআন বলে।
তোমার বিপ্লবী চেতনা
এখন বাংলার
ঘরে ঘরে জ্বলে।