মুন্সীগঞ্জ জেলার বিশেষ রুকন সম্মেলন


২৪ অক্টোবর ২০২৫ ০৯:৪০

মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় মিরকাদিম দরগাবাড়ী সানাই কমিনিউটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলার আমীর আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আব্দুল জব্বার। সঞ্চালনায় ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল মালেক জেলা কর্মপরিষদ সদস্য আক্তার হোসেন প্রমুখ।