আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গঠন করব, ইনশাআল্লাহ : সাইফুল আলম খান মিলন
২০ মার্চ ২০২৫ ১৩:৫১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, আমরা ন্যায়-ইনসাফের ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবো। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালন করব, ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার শাখার উদ্যোগে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাওরান বাজার শাখার সভাপতি মো. আবদুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, তেজগাঁও থানা দক্ষিণ আমীর ও ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক জননেতা ইঞ্জিনিয়ার নোমান আহমদী, মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল হোসাইন।
উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণ কর্মপরিষদ সদস্য মো. আলী আকবর হোসাইন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার, কাওরান বাজার শাখার সহ-সভাপতি মো. মুহিব উল্লাহ, সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার, সমাজকল্যাণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, বিএম সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সোলায়মান হোসেন তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ মোশারফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।