সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না বিএনপি
সোনার বাংলা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান শুরু হয়।
শপথ অনুষ্ঠানের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। সংসদ সদস্যদের শপথ বাক্য সাধারণত জাতীয় সংসদের স্পিকার পড়ান। কিন্তু গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। একজন প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি। আর দুটি আসনে ফলাফলের গেজেট প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ফলে সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে ২৯৭ টি আসনের সংসদ সদস্যরা শপথ নিলেন।