বিএফইউজের সহকারী মহাসচিব শাওনের পিতার ইন্তিকালে জামায়াতের সেক্রেটারি জেনারেলের শোক বার্তা

সোনার বাংলা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ০৯:০৭

শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ১৪ জানুয়ারি এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম এস এম ইয়াকুব আলী একজন পরহেযগার ও গুণী মানুষ ছিলেন। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি ইসলামী আন্দোলনের অনেক খেদমত করে গিয়েছেন। কোমল হৃদয় ও সদয় ব্যবহার ছিল তাঁর অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি অতি সহজেই মানুষকে আপন করে নিতে পারতেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর জীবনের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। চিরদিনের এ সফরে আল্লাহ তাআলা তাঁর প্রতি রহম করুন, রহমতের ফেরেশতাদেরকে দিয়ে তাঁকে সাহায্য করুন। আল্লাহ তাআলা তাঁর বারযাখ ও জান্নাতের জিন্দেগি প্রশান্তিময় করুন। তাঁর এই গোলামকে প্রিয় গোলামদের মধ্যে শামিল করে জান্নাতের আলা দারাজা দান করুন। তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও আত্মীয়-স্বজনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমিন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেখ ইয়াকব আলী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এর আগে ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সুরক্ষা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) খুলনা আলিয়া মাদরাসা ময়দান ও গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের শোক বার্তা