বদরগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন ও সরঞ্জাম পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি
২২ জুন ২০২৬ ১৮:১৩
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বদরগঞ্জ স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তিনি বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে পৌঁছালে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে তিনি অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম ঘুরে দেখেন। এ সময় দুর্ঘটনাকবলিত মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রতি আহ্বান জানান।
পরে তিনি স্টেশনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ফায়ার সার্ভিসের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো শুনে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। বদরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা মহোদয়, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রুস্তম আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।-
তারিখ: ২১ জুন ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি