ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক মারাত্মক আহত আশরাফুলকে দেখতে হাসপাতালে মিয়া গোলাম পরওয়ার
২৭ এপ্রিল ২০২৬ ১১:১৬
২৬ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে যান। তিনি কিছু সময় আহত শিক্ষার্থী শিবির নেতা আশরাফুলের শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন
গত ২১ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম বর্তমানে ঢাকার শ্যামলীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
আহত এই শিক্ষার্থীকে দেখতে ২৬ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে যান। তিনি কিছু সময় আহত শিক্ষার্থী শিবির নেতা আশরাফুলের শয্যাপাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত সাংগঠনিক দায়িত্বশীল, পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করেন এবং ধৈর্য ধারণ করে আল্লাহ তায়ালার ওপর ভরসা রাখার পরামর্শ প্রদান করেন।-প্রেস বিজ্ঞপ্তি