প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে

সোনার বাংলা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬ ১৯:৩৫

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি  ক্লাব চত্তর মুক্তিযোদ্ধা মার্কেট সম্মুখ থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় অংশ নেয়

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি  ক্লাব চত্তর মুক্তিযোদ্ধা মার্কেট সম্মুখ থেকে শুরু হয়ে পাবনা শহরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় অংশ নেয়। প্রেসক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার শফিউল আলম দুলাল এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুস সাত্তার বিলচলনি, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার তনময় প্রকাশ বিশ্বাস, দৈনিক এ যুগের দ্বীপের সম্পাদক ওমর সরকার, পাবনা পলাশ একাডেমির প্রিন্সিপাল রফিকুল  ইসলাম পলাশ, প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম-সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, প্রচার সম্পাদক সেলিম মাহমুদ, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জীবনকথা সম্পাদক অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাথিয়া মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ডক্টর ইদ্রিস আলম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলাল, ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার অপারেশন বেলাল হোসেন, জীবন কথার স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, মোহনা টিভি প্রতিনিধি ইকবাল হোসেন ও সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী  অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গণমাধ্যমের দায়িত্ব, সাংবাদিকতার নৈতিকতা এবং সমাজ উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সাত্তার   বক্তব্যে বলেন, প্রেসক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি সমাজের বিবেক। এখানে বসে যে কলম চলে, তা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, সত্যকে প্রতিষ্ঠিত করে। প্রতীক্ষা বার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি সাংবাদিকদের আত্মসমালোচনা, আত্মউন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে সাংবাদিকদের আরও সতর্ক ও পেশাদার হতে হবে।
দৈনিক এ যুগের দীপ সম্পাদক ওমর সরকার
বলেন ,আজকের বিশ্বে তথ্যই শক্তি। আর সেই তথ্যকে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। প্রেসক্লাব পাবনা দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। ওমর সরকার  প্রতিষ্ঠা  বার্ষিকীর মাধ্যমে এই ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি তরুণ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সত্যের পক্ষে দাঁড়াতে হলে সাহস, সততা এবং নিরপেক্ষতা বজায় রাখতে হবে।তিনি আরো বলেন ,
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত। কিন্তু এই অবস্থান ধরে রাখতে হলে সাংবাদিকদের নিজেদের যোগ্যতা ও দক্ষতা বাড়াতে হবে। প্রযুক্তির যুগে ডিজিটাল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রেসক্লাব পাবনা এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

ডক্টর ইদ্রিস আলম  তার বক্তব্যে বলেন,সমাজের প্রতিটি পরিবর্তনের পেছনে সাংবাদিকদের ভূমিকা থাকে। তারা শুধু খবর প্রকাশ করেন না, বরং সমাজকে দিকনির্দেশনা দেন। তাই সাংবাদিকদের কাজের মধ্যে মানবিকতা, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকা অত্যন্ত জরুরি।

প্রিন্সিপাল রফিকুল ইসলাম পলাশ বলেন, প্রেসক্লাব পাবনা শুধু একটি পেশাজীবী সংগঠন নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও কাজ করছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রেসক্লাব পাবনার সার্বিক উন্নতি কামনা করেন এবং ভবিষ্যতে আরও শক্তিশালী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে আবু সালেহ মোঃ আব্দুল্লাহ অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে  পূর্বের ন্যায় আগামী দিনে সহযোগিতার আহ্বান জানান।

সভাপতির বক্তব্য শফিউল আলম দুলাল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা।
অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম অগ্রণী ভূমিকা পালন করবে। দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রেসক্লাব পাবনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।ইনশাল্লাহ।

গ্রাম বাংলা

সম্পর্কিত খবর