মহেশখালী–কুতুবদিয়াবাসীর প্রতি হামিদুর রহমান আযাদের আহ্বান

সোনার বাংলা অনলাইন
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ধৈর্য, সংযম ও ঐক্যের আহ্বান জানিয়ে মহেশখালী–কুতুবদিয়াবাসীর উদ্দেশে বাণী দিয়েছেন। বাণী নিচের তুলে ধরা হলো-

সম্মানিত মহেশখালী–কুতুবদিয়াবাসী,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত আছেন যে, গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন ছিল জুলাই অভ্যুত্থান-উত্তর জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার নির্বাচন। এ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থিত প্রার্থীকে মহেশখালী–কুতুবদিয়ার জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী করার জন্য ব্যাপক সমর্থন প্রদান করেছেন। কিন্তু নির্বাচনের ফলাফলে জনমতের যথাযথ প্রতিফলন না হয়ে একটি নির্দিষ্ট রূপ দেওয়ার চেষ্টা হয়েছে। ফলে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় আপনারা ব্যাথিত হয়েছেন, এজন্য আমিও আপনাদের ব্যাথা – বেদনার অংশীদার। আপনারা কালো টাকার প্রভাব ও ভয় – ভীতি, জালিয়াতিসহ যারা নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অংশ নিয়েছেন। এজন্য

মহেশখালী–কুতুবদিয়ার সচেতন জনগণকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে আমাদের নিবেদিতপ্রাণ নেতা–কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও দায়িত্বশীলতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন সবাইকে উত্তম জাযা দান করেন। আমীন।

প্রিয় ভাই ও বোনেরা,

এই সময় আমাদের সবার জন্য ধৈর্য, সংযম ও ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি—কোনো ধরনের উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলা করুন। গণতান্ত্রিক অধিকার ও জনগণের ন্যায্য দাবির পক্ষে আমাদের অবস্থান সবসময় শান্তিপূর্ণ ও দায়িত্বশীল থাকবে।

আমরা বিশ্বাস করি, জনগণের রায় ও গণতান্ত্রিক মূল্যবোধ শেষ পর্যন্ত বিজয়ী হবেই। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তাওফিক দান করুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ

সম্পর্কিত খবর