আব্দুল মান্নান মিঞার ইন্তেকাল
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯
ঢাকা নগরীর শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আউয়াল আজমের বাবা আব্দুল মান্নান মিঞা
ঢাকা নগরীর শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমীর আব্দুল আউয়াল আজমের বাবা আব্দুল মান্নান মিঞা (৭৮) ৫ ফেব্রুয়ারি বিকেলে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। পারিবারিক সূত্রে প্রকাশ তিনি বিকাল ৪:২০ মিনিটে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ১মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কালিয়ান পাড়া গ্রামে। মরহুম আব্দুল মান্নান মিঞা পাথার জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ছিলেন। তার প্রথম জানাজা বাদ এশা ৮ টায় তালতলা জনতা হাউজিং মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
তার ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড.. রেজাউল করিম, টাঙ্গাইল জেলা আমীর ৫ আসনের এমপি প্রার্থী আহসান হাবিব মাসুদ ও বাসাইল -সখিপুর আসনের এমপি প্রার্থী মো. শফিকুল ইসলাম খান।