জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের কাওয়ালি সন্ধ্যা

সোনার বাংলা অনলাইন
১৩ নভেম্বর ২০২৫ ২১:১২

জগন্নাথ   বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’র উদ্যোগে কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাখা ছাত্রশিবিরের সভাপতি ও নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা চাচ্ছি ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতি চর্চা বৃদ্ধি পাক। ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ বজায় থাকুক। তারই অংশ হিসেবে এ আয়োজন।’ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ বগুড়া, নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জনপ্রিয় নাশিদ শিল্পী গাজী আনাস রাওশান ও হ্যাভেন টিউন।