অক্টোবরে সড়কে মৃত্যুর ৫০ শতাংশই মোটরসাইকেল ও থ্রি-হুইলারে
১৯ নভেম্বর ২০২৫ ০৮:৪৯
সারা দেশে বিগত অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২১১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল এবং ভ্যান, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশার মতো থ্রি-হুইলার জাতীয় মোটরযান দুর্ঘটনায়। সারা দেশে বিগত অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ২১১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল এবং ভ্যান, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও সিএনজি অটোরিকশার মতো থ্রি-হুইলার জাতীয় মোটরযান দুর্ঘটনায়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাসিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিআরটিএর প্রতিবেদন অনুযায়ী অক্টোবরে ১৩০ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা যেকোনো ধরনের যানবাহনের মধ্যে সর্বোচ্চ। এর বাইরে অটোরিকশা দুর্ঘটনায় ৩২ জন, ভ্যান দুর্ঘটনায় ২১ জন, ইজিবাইকে ১৭ জন ও ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। অন্যদিকে বাস-মিনিবাস দুর্ঘটনায় ৪৬ জন, ট্রাক-কাভার্ড ভ্যানে ৪৮, পিকআপের কারণে ১১, মাইক্রোবাসে আটজন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরো ৯৬ জনের।
দেশে মোট ৪৫২টি সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার তথ্য দেয়া হয়েছে বিআরটিএর অক্টোবরের প্রতিবেদনে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮৯ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, ১১৫টি। এ বিভাগে দুর্ঘটনায় ১০৯ জন নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম ২৩টি করে দুর্ঘটনা ঘটেছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এর মধ্যে সিলেট বিভাগে ২২ জন নিহত ও ৪১ জন আহত হন। আর ময়মনসিংহ বিভাগে ২৬ জন নিহত ও আহত হন ১৯ জন।
প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন কারণে অক্টোবরে দুর্ঘটনায় পতিত হয় মোট ৬৯৫টি মোটরযান। একক বাহন হিসেবে সবচেয়ে বেশি, ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। এর বাইরে ১২৪টি ট্রাক-কাভার্ড ভ্যান, ১১৪টি বাস-মিনিবাস, ৪১টি অটোরিকশা, ৩১টি পিকআপ, ২৩টি মাইক্রোবাস, ২৭টি ইজিবাইকসহ বিভিন্ন ধরনের মোটরযান দুর্ঘটনাকবলিত হয়।
মোটরসাইকেল দুর্ঘটনায় অক্টোবরে নিহত বেশি হলেও আহতের সংখ্যা সবচেয়ে বেশি বাস-মিনিবাস দুর্ঘটনায়। বিআরটিএর হিসাব বলছে, ২৫৬ জন আহত হয়েছেন বাস ও মিনিবাস দুর্ঘটনায়। এর বাইরে ৮৬ জন মোটরসাইকেলে, ৫০ জন অটোরিকশায়, ৩৭ জন ট্রাক-কাভার্ড ভ্যানে, ২৫ জন পিকআপে, ১৬ জন ব্যাটারিচালিত রিকশায় আহত হয়েছেন।
বিআরটিএর মাসভিত্তিক দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৫৭৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালের একই সময়ে ৪ হাজার ৫৩০ জন। সরকারি তথ্য বলছে, গত বছরের চেয়ে চলতি বছরের এখন পর্যন্ত সড়কে নিহতের সংখ্যা বেশি