জামায়াতের প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার যমুনায় সাক্ষাতের সময় পরিবর্তন

সোনার বাংলা অনলাইন
২২ অক্টোবর ২০২৫ ১০:৪৬

মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের : ফাইল ছবি

 

২২ অক্টোবর (বুধবার) বিকাল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান   এহসানুল মাহবুব জুবায়ের একথা জানিয়েছেন।

জামায়াতের প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার যমুনায় সাক্ষাতের সময় পরিবর্তন