সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

সোনার বাংলা অনলাইন
২৪ মার্চ ২০২৬ ১৪:৩৮

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।  মঙ্গলবার ভোর রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে অন্তত চারটি মামলা রয়েছে এবং আমরা তাকে বারিধারা ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করেছি।সূত্রে প্রকাশ,য়ান-ইলেভেনের কুশীলব উদ্দীন গংদের একজন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদউদ্দীন চৌধুরী। ওয়ান-ইলেভেনের প্রতিদান হিসেবে এই খলনায়ককে টানা ছয় বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত করে রেখেছিলেন শেখ হাসিনা সরকার,ওয়ান-ইলেভেনের অবৈধ ফসল হিসেবে পর মাসুদউদ্দীনকে আওয়ামী লীগে না নিয়ে দলটির বি-টিম জাতীয় পার্টিতে ট্রানজিট দিয়ে তাকে বিনাভোটের এমপি করেন। রাঘব-বোয়ালদের ধরার নামে যে রাষ্ট্রীয় লুটপাট হয়েছিল তার নেপথ্যেও এই মাসুদ চক্র।

লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন

সম্পর্কিত খবর