ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব পালনের নির্দেশ : ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট

সোনার বাংলা অনলাইন
৪ জানুয়ারি ২০২৬ ১১:৫২

আটকের পর সামাজিক মাধ্যম ট্রুথ স্যোশালে নিকোলাস মাদুরোর এই ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প

মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্র তুলে নিয়ে যাওয়ার পর রাষ্ট্রের শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষা এবং প্রশাসনিক কাজকর্ম চালিয়ে যেতে দেশটির আদালত এই নির্দেশনা দিয়েছে ।  এদিকে যুক্তরাষ্ট্রের হাতে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তার সরকারের সমর্থকরা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নিয়ে যাওয়া হয়েছে।

ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব পালনের নির্দেশ

সম্পর্কিত খবর