সংগঠন সংবাদ


১২ মার্চ ২০২৬ ১১:০৪

সাংবাদিকদের সম্মানে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের ইফতার
রাজশাহী সংবাদদাতা : রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা। গত ৬ মার্চ শুক্রবার নগরীর কুমারপাড়া আমানা ফুড ভিলে আয়োজিত এ ইফতার মাহফিলে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা সভাপতি ইমরান নাজির। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. সাখওয়াত হোসেন।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও মতবিনিময়ের লক্ষ্যে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেয়া হবে না : অধ্যাপক এবিএম ফজলুল করীম
মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেছেন, দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে যে জুলাই সনদ তৈরি হয়েছে, নির্বাচিত সরকার যদি তা বাস্তবায়নে টালবাহানা করে, তবে তা মেনে নেয়া হবে না। জুলাই সনদের বাস্তবায়ন মানে হলো মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচারের পথকে শক্তিশালী করা এবং একটি জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা। তাই সরকারের কাছে আমাদের দাবি জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত, স্বচ্ছ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গত ৬ মার্চ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইতোমধ্যে জনগণ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার মাধ্যমে তাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছে। তাই পরিষ্কারভাবে বলতে চাই- জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা নয়। জনগণের দাবি দ্রুত বাস্তবায়ন করুন। নতুবা ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবার আন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা কোনো আপস করবো না।
এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ী উপজেলার আমীর মাওলানা হাবিবুর রহমান, বালিগাঁও ইউনিয়নের সভাপতি মো. রওশান রেজা, সেক্রেটারি মাওলানা মো. আব্দুল কাইয়ুম, ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা।

গাজীপুরে দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের ইফতার
গাজীপুর সংবাদদাতা : গত ৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র, গাজীপুরের উদ্যোগে সিটি কলেজ মিলনায়তনে গাজীপুরে মরহুম কবি সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের স্মৃতি চারণ দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মো. মাজহারুল আলম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, অধ্যক্ষ নাসির উদ্দিন। বোরহান উদ্দিন অরণ্যের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক মনিরুজ্জামান, সারোয়ার আহামদ প্রমুখ।
নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টায় নাগরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক এম. এ. সালাম। প্রধান অতিথি ছিলেন এনডিএফ টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ।

কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসে মহিলা জামায়াতের মানববন্ধন
কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা মহিলা বিভাগের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৮ মার্চ রোববার দুপুর ১২টায় দেবিদ্বার নিউমার্কেট চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে নারী অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফেরদৌসী আক্তার, জেলা সহকারী সেক্রেটারি জান্নাতুল মাওয়া, জেলা কর্মপরিষদ সদস্য সুমাইয়া জান্নাত লাইলী এবং দেবিদ্বার উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি কুলসুম খানমসহ অন্যান্য নেত্রীরা।
বক্তারা বলেন, নারীদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা ও তাদের অধিকার বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সিংড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
নাটোর সংবাদদাতা : ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে সিংড়া উপজেলা জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মাস্টার আফছার আলী, পৌর জামায়াতের আমীর প্রভাষক সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান, সিংড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, মীর মো. কুতুবুল আলম প্রমুখ।

সাঁথিয়ায় জামায়াতের রুকন শিক্ষা বৈঠক-২০২৬
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা : পাবনার সাঁথিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (৮ মার্চ) সকালে সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের হলরুমে এ শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে সংগঠনের আদর্শ, নৈতিকতা ও সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন এবং রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধান আলোচক পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সমাজ, জাতি ও মানুষের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এক্ষেত্রে রুকন ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এছাড়া তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য ও জাকাতের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি এবং পাবনা পৌরসভার মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল গাফফার খান। তিনি মুমিনদের গুণাবলি এবং মুমিনদের ব্যবহারিক জীবন সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমীর এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোখলেছুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান।