শেখ মিজানূর রহমান মিনু-এর কবিতা

সিংহ শার্দূল


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬

ইনকিলাব মঞ্চের সিংহ শার্দূল
চিনতে মোদের হয়নি তো ভুল,
নামটা যে তার শরীফ ওসমান হাদি,
তার জন্য বারে বারে
প্রতিজনের ঘরে ঘরে,
প্রভুর কাছে মোরা যেন দু’হাত তুলে কাঁদি।

সুস্থ করো প্রিয় নেতারে
ফিরে আসুক মোদের দ্বারে,
দীপ্ত মুখে বলুক আবার কথা,
দেশের জন্য তার অবদান
প্রভু মোদের করলো যে দান,
সে বিহনে কেমন করে থাকি নীরবতা।

হাদি যদি নাই বা বাঁচে
মোদের বেঁচে লাভ কি আছে,
ধূর্ত শিয়াল বাঁচার চেয়ে মরণ অনেক ভালো,
সিংহের মতো গর্জন তার
কণ্ঠ তো নয় হিরার ধার,
তার মাঝে তো খুঁজে পাবে লক্ষ কোটি আলো।

যে কুলাঙ্গার করলো গুলি
দাও ভেঙে তার মাথার খুলি,
নয় ক্ষমা নয় কঠিন বিচার হবে,
সন্ত্রাসীদের কালো দু’হাত
দেখবো না আর জাত না বেজাত,
ইসলামেরই আসবে শাষণ কবে?

টেন্ডারবাজি চাঁদাবাজি
টুঁটি চেপে ধরবো আজি,
যে দলেরই হোক না সে তো সন্ত্রাসীদের হোতা,
সাহস নিয়ে চলতে হবে
সত্য কথা বলতে হবে,
পিছনে তার আর কে আছে,
এতো সাহস পায় সে এমন কোথা?

প্রভুর কাছে করছি দোয়া
কাঁদছি তো সেই হৃদয় ছোঁয়া,
প্রাণভিক্ষা দাও চাইছি তোমার কাছে,
তুমি রহিম তুমি রহমান,
তোমার দয়া আছে অফুরান,
দেশদরদি এমন নেতার খুব প্রয়োজন আছে।