রাকসু ও হল ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ
৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৫
রাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তাদের শপথ পড়ানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন রাবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদ উদ্দীন খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাকসু নির্বাচন-২০২৫ এর প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মো. সেতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।