ইসলামী ছাত্রশিবিরের শহীদ সাইজউদ্দিন ও আতিকুল ইসলাম দুলালের শাহাদাতবার্ষিকী পালিত
২৪ জুলাই ২০২৫ ১০:০১
মমিন বিশ্বাস, মুন্সীগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৭ ও ৪৮তম শহীদ সাইজুদ্দিন ও আতিকুল ইসলাম দুলালের শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টায় মুন্সীগঞ্জ পৌরসভার শিল-মন্দির এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার সাবেক জেলা আমীর হাফেজ কাজী মজিবুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক মুন্সীগঞ্জ জেলা সভাপতি পঞ্চসার দারসুন্নাহ ফাজিল ডিগ্রি মাদরাসা উপাধ্যক্ষ মো. মোনায়েম খান, ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মদ আল-আমিন, শিবিরের জেলা দায়িত্বশীল মোহাম্মদ শাহিন হরণবাদ কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুন্সীগঞ্জ আদর্শ ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান। উল্লেখ্য, ১৯৯২ সালে সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযমের মুক্তির দাবিতে বায়তুল মোকারম উত্তর গেটে এক সমাবেশ থেকে ফেরার পথে ঘাতক-দালাল নির্মূল কমিটির ব্রাশফায়ারে শহীদ সাইজ উদ্দিন ও আতিকুল ইসলাম দুলাল শহীদ হন।