কুয়েতে ওসমান হাদী’র গায়েবানা জানাযা
২৩ ডিসেম্বর ২০২৫ ০৯:১৮
২০শে ডিসেম্বর কুয়েতের বাংলাদেশী এলাকা নামে পরিচিত হাসাবিয়ার মসজিদে আবু বকর-এ বাদ এশা বাংলাদেশে পতিত জঙ্গি আওয়ামী সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা শেষে দোয়া ও মুনাজাত করা হয়
কুয়েত থেকে ( আমির হোসাইন মজুমদার)
২০শে ডিসেম্বর কুয়েতের বাংলাদেশী এলাকা নামে পরিচিত হাসাবিয়া’র মসজিদে আবু বকর-এ বাদ এশা “শরীফ ওসমান হাদী”র গায়েবানা জানাযা অনুষ্ঠিত।
বাংলা খুতবা মসজিদ সমূহের অন্যতম খতীব,বিশিষ্ট আলেমে দ্বীন এবং বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি হাফেজ নুরুল আলম সাহেব জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী’র গায়েবানা জানাযায় ইমামতি করেন। বিপুল সংখ্যক বাংলাদেশী জানাযায় উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লীদের নিয়ে মওলানা নুরুল আলম সাহেব বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় এবং জুলাই যোদ্ধা ওসমান হাদী’র জান্নাতে সুউচ্চ মর্যাদা কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন