সংগঠন সংবাদ
১২ নভেম্বর ২০২৬ ১০:৩০
অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতারা
সিলেট সংবাদদাতা : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ সিলেট জামায়াতের নেতারা।
গত ৭ নভেম্বর শনিবার দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান জামায়াতের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের সদস্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসা-সংশ্লিষ্টদের কাছ থেকেও খোঁজ নেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সৈয়দপুরে জামায়াতের ইউনিট সভাপতিদের দিনব্যাপী শিক্ষা বৈঠক
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতিদের দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৭ নভেম্বর শনিবার সৈয়দপুর উপজেলা ও শহর শাখার যৌথ উদ্যোগে শহরের আল-ফারুক একাডেমি প্রাঙ্গণে এ বৈঠকের আয়োজন করা হয়।
সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এমপি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিদায় হলেও নানা ধরনের ষড়যন্ত্র এখনো থেমে নেই। এসব ষড়যন্ত্র সফলভাবে মোকাবিলা করতে হলে ইউনিট সভাপতিদের সংগঠন সম্প্রসারণ ও সার্বিক মজবুতি অর্জনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সেক্রেটারি আন্তাজুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম।
এছাড়া শিক্ষা বৈঠকে সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, সেক্রেটারি মাযহারুল ইসলাম ও শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা মাহফুজুর রহমান
নওগাঁ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান। গত ৭ নভেম্বর শনিবার সকালে নওগাঁ শহরের আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে ২০২৭-২৮ সেশনের জন্য জেলা আমীর হিসেবে শপথ নেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক জেলা আমীর অধ্যাপক এ এইচ এম আবদুর রশিদ, সদ্য বিদায়ী জেলা আমীর খন্দকার মোহাম্মদ আবদুর রাকিব, জেলা জামায়াতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম প্রমুখ।
ফেনীতে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে জামায়াতের আর্থিক সহায়তা
ফেনী সংবাদদাতা : ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে গত ৪ নভেম্বর বুধবার সকালে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত ৯ নভেম্বর সোমবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুল হক, নাজমুল হাসান লিটন ও জসিম উদ্দিনের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় লেমুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, সহকারী সেক্রেটারি একরামুল হক লিটন, ২নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুল, ৬নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসের জনি ও ব্যবসায়ী শাহ পরানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে। লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামায়াতের সেলাই মেশিন বিতরণ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত ৮ নভেম্বর রোববার উপজেলার মারকাযুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে জামায়াতে ইসলামীর পাহাড়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মো. মোবারক হোসাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, বিজয়নগর উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ সরকার, কাজী মো. ইব্রাহিম এবং ১০নং পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসহাক সরকার।
বক্তারা বলেন, সমাজের মানুষের সেবা করা অত্যন্ত সওয়াবের কাজ। সমাজ থেকে বেকারত্ব, ভিক্ষাবৃত্তি ও অন্যের কাছে হাত পাতার প্রবণতা দূর করে মানুষকে স্বাবলম্বী করে তুলতে জামায়াতে ইসলামী কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তারা আরও বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রার্থী দেবে। বিনা চ্যালেঞ্জে সরকারকে ছেড়ে দেওয়া হবে না।
বক্তারা ১০নং পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসহাক সরকারকে এলাকার অন্যান্য প্রার্থীর তুলনায় যোগ্য উল্লেখ করে তার পাশে থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
মাওলানা মো. মোবারক হোসাইন আকন্দ বলেন, জামায়াতে ইসলামীর কেউ নির্বাচিত হলে সরকারি বরাদ্দের একটি টাকাও আত্মসাৎ করবেন না— এ নিশ্চয়তা তারা দিতে পারেন। কেউ এ ধরনের অনিয়মে জড়িত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এ সময় তিনি সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
উপজেলার মারকাযুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ১০নং পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসহাক সরকার। স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ অঞ্চলের জেলা ও মহানগরীর নতুন আমীরদের শপথ গ্রহণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা ও মহনগগরীর আমীররা ২০২৭-২৮ কার্যকালের জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী শপথ গ্রহণ করেছেন। গত ৮ নভেম্বর রোববার সন্ধ্যা ৬টায় ঢাকাস্থ আল-ফালাহ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনিটর ঢাকা দক্ষিণ অঞ্চল।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরীর আমীর হিসেবে মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা আমীর অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসেন, নরসিংদী জেলা আমীর ইব্রাহিম ভূইয়া এবং মুন্সীঞ্জ জেলা আমীর আজম রুহুল কুদ্দুস শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা অঞ্চল দক্ষিণ টিম সদস্য এডভোকেট মশিউল আলম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমাদ। প্রেস বিজ্ঞপ্তি।
চুয়াডাঙ্গায় জামায়াতের প্রচার বিভাগের মাসিক সভা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা প্রচার বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ নভেম্বর সোমবার বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। সভা পরিচালনা করেন প্রচার বিভাগের জেলা সহকারী সম্পাদক হুমায়ুন কবির।
সভায় চলতি মাসে প্রচার বিভাগের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রচার বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন সদর থানার প্রচার সম্পাদক মামুন হাওলাদার, জীবন নগর উপজেলা প্রচার বিভাগীয় সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ও দর্শনা থানা প্রচার বিভাগীয় সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। চুয়াডাঙ্গা পৌর কর্মপরিষদ সদস্য শরীফ হাসান ও চুয়াডাঙ্গা পৌর জামায়াতের ৮নং ওয়ার্ডের ইউনিট সভাপতি এম এইচ মোস্তফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
বিপ্লব ও সংহতি দিবসে বগুড়ায় মহানগর ও জেলা জামায়াতের আলোচনা সভা
বগুড়া সংবাদদাতা : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গত ৭ নভেম্বর শনিবার বগুড়া মহানগর জামায়াত কার্যালয়ে নগর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন নবনির্বাচিত মহানগর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক।
সভায় বক্তব্য দেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি আজগার আলী, এডভোকেট রিয়াজউদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।
অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশের সাধারণ মানুষ, দেশপ্রেমিক জনতা এবং সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল। ট্যাংকারের ওপর উঠে মুক্তিকামী মানুষ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলো। বাকশালের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে চক্রান্তকারীরা বাংলাদেশকে একটি করদরাজ্যে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত ছিল। ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে এ দেশের সাধারণ সিপাহি এবং আপামর জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে। তারা আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও অভ্যন্তরীণ সকল স্বৈরাচারী চক্রান্তের জাল ছিন্নভিন্ন করে দেয়। সিপাহি-জনতার সেই ঐতিহাসিক বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে কেবল সুরক্ষা দেয়নি, বরং জাতির মনে নতুন আশার সঞ্চার করেছিল।
বগুড়া জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বগুড়ার কলোনিস্থ বগুড়া শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহ-সভাপতি অধ্যাপক মুন্সী আব্দুল বাসেত, মাওলানা বেলাল হোসেন, মাওলানা সিদ্দিক আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, বিগত বছরগুলোয় আমরা দেখেছি কীভাবে ফ্যাসিবাদের দোসররা দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে এবং দেশের অর্থনীতি ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে এ দেশের মানুষ দ্বিতীয়বারের মতো ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের আপসহীন মনোভাব প্রকাশ করেছে।
টাঙ্গাইল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আহসান হাবীব মাসুদের শপথ গ্রহণ
টাঙ্গাইল সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমীর হিসেবে শপথ নিয়েছেন আহসান হাবীব মাসুদ। গত ৮ নভেম্বর রোববার বিকেলে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব।
উপাধ্যক্ষ আব্দুর রব বলেন, সংগঠনের দায়িত্বশীলদের প্রত্যেককে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও আমানতদারিতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। নেতৃত্ব কোনো ব্যক্তিগত মর্যাদা বা পদ-পদবির বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। দায়িত্বশীলদের কাজের মাধ্যমে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রমের প্রতিফলন ঘটাতে হবে। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত আমীরকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি; কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন; ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য খন্দকার রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্যগণ, উপজেলা আমীর, সেক্রেটারি, কর্মপরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন।
অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদ
চট্টগ্রাম মহানগরী জামায়াতের যুব বিভাগের মোটরসাইকেল র্যালি
চট্টগ্রাম সংবাদদাতা : অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে মোটরসাইকেল র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ, চট্টগ্রাম মহানগরী।
গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে যুব বিভাগের চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে আয়োজিত র্যালিটি নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালিতে অংশগ্রহণকারীরা অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়ের, যুব বিভাগের সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, শহিদুল ইসলাম তালুকদারসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।