এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ
৩১ অক্টোবর ২০২৬ ১৪:০৮
এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে বিগত বছরের তুলনায় সার্বিক পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় বড় ধরনের পতন দেখা গেছে। এবার প্রথমবারের মতো দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে আলাদা প্রশ্নপত্রের বদলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার সার্বিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত বছর ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের চিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, প্রতিটি বোর্ডেই পাসের হার উল্লেখযোগ্য হারে কমেছে। এই নয়টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ফলে সাধারণ বোর্ডগুলোতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশে, যা গত বছরের ৫৭ দশমিক ১২ শতাংশের তুলনায় বেশ কম। এর মধ্যে পাসের হারে সবচেয়ে বড় ধস নেমেছে বরিশাল বোর্ডে। গত বছর এই বোর্ডে ৬২ দশমিক ৫৭ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকলেও, এবার ১৭ দশমিক ৭৩ পয়েন্ট কমে তা ৪৪ দশমিক ৮৪ শতাংশে নেমে এসেছে, যা দেশের সব বোর্ডের মধ্যে সর্বনিম্ন।
অন্যদিকে, সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। তবে ঢাকার ফলাফলেও অবনতি হয়েছে; গত বছরের ৬৪ দশমিক ৬২ শতাংশ থেকে কমে এবার ঢাকায় পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ৮০ শতাংশে। পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ ও সর্বনিম্ন পাসের হারের এই ব্যবধান দাঁড়িয়েছে ১৬ দশমিক ৯৬ শতাংশে, যা গত বছর ছিল ১৫ দশমিক ৭৬ শতাংশ। অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ (গত বছর ৫৯.৪০%), দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ (গত বছর ৫৭.৪৯%), কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ (গত বছর ৪৮.৮৬%), যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ (গত বছর ৫০.২০%), চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ (গত বছর ৫২.৫৭%), সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ (গত বছর ৫১.৮৬%) এবং ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ (গত বছর ৫১.৫৪%)।
সাধারণ বোর্ডগুলোর পাশাপাশি সমমানের অন্য দুটি শিক্ষা বোর্ডেও পাসের হার লক্ষণীয় মাত্রায় কমেছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ, যা গত বছর ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে এবার ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন, যেখানে ২০২৫ সালে এই পাসের হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ।
পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও এবার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। শুধুমাত্র নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যেখানে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯ জন। সব মিলিয়ে এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীদের সংখ্যা ১৯ হাজার ৭২১ জন এবং ছাত্রদের সংখ্যা ২০ হাজার ৩৬৩ জন। গত বছর ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী এবং ৩২ হাজার ৫৩ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিলেন। সার্বিক এই পরিসংখ্যান থেকে স্পষ্টতই বোঝা যায়, অভিন্ন প্রশ্নপত্রের এ বছরের পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।
HSC Result 2026: অনলাইনে দ্রুত ফল জানবেন যেভাবে
বাংলাদেশের লাখো লাখো শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হলো এইচএসসি পরীক্ষার ফল। ৩১ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অতীতে ফল জানতে কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হলেও, এখন অনলাইনের মাধ্যমে দ্রুততম সময়ে হাতের মুঠোয় রেজাল্ট জানা সম্ভব।
ফলাফল প্রকাশের দিনে বোর্ডের সার্ভারে অতিরিক্ত চাপ এড়াতে এবং মার্কশীটসহ নির্ভুল রেজাল্ট পেতে, আপনার জন্য নিয়ে আসা হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানার সবচেয়ে সহজ ও কার্যকর কৌশল।
এ প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানব কীভাবে মাত্র ১ মিনিটে দুটি সরকারি ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস পদ্ধতির মাধ্যমে আপনার HSC Result 2026 চেক করতে পারবেন। সেই সঙ্গে এইচএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের পর শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের আবেদনের উপায় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পর্কে জানার তথ্যও থাকছে এই প্রতিবেদনে।
অনলাইনে HSC Result 2026 জানার নিয়ম
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জানার একাধিক সহজ ও দ্রুততর পদ্ধতি আছে। সরকারি ওয়েবসাইট তো আছেই, অন্যান্য অনলাইন মাধ্যম থেকেও খুব অনায়াসেই ফলাফল দেখা যাবে।
অনলাইনে ফলাফল জানার উপায়গুলো হলো–
১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে
শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট থেকে কোনো অর্থ খরচ ও ঝক্কি পোহানো ছাড়াই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানা যায়। এ পদ্ধতি অনুসরণ করে ফল জানতে হলে নিচে ধাপগুলো মেনে এগোতে হবে:
১ম ধাপ: অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ
দ্রুততম সময়ে আপনার এইচএসসি ফলাফল ২০২৬ জানতে প্রথমে এ লিংকে প্রবেশ করুন: www.educationboardresults.gov.bd। এটিই সেই প্ল্যাটফর্ম, যা সব বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করে।
২য় ধাপ: পরীক্ষার তথ্য দেওয়া
পরীক্ষার ধরন (এইচএসসি/আলিম), শিক্ষাবর্ষ (২০২৫) এবং বোর্ড নির্বাচন করতে হবে ফলাফল প্রার্থীকে।
৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান
এরপর শিক্ষার্থীদেরকে তাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে নির্দিষ্ট বক্সে দিতে হবে। এ দুই নম্বরের একটিতেও ভুল থাকলে ফলাফল দেখা যাবে না।
৪র্থ ধাপ: ফলাফল প্রদর্শন
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ‘Submit’ বোতামে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। সেখান থেকে প্রয়োজনে ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করারও সুবিধা আছে।
২. ওয়েবসাইট থেকে ফলাফল জানার পদ্ধতি
শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তো আছেই, এছাড়াও https://www.educationboardresults.gov.bd এর মাধ্যমে ফলাফল জানা যাবে। তুলনামূলকভাবে এটিই বেশি সহজে ফলাফল প্রদর্শন করে থাকে।
১ম ধাপ: সাইটে প্রবেশ করুন
প্রথমে https://eboardresults.com এ যেতে হবে।
২য় ধাপ: সঠিক পরীক্ষার তথ্য নির্বাচন
ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষা, বছর এবং বোর্ড নির্বাচন করুন।
৩য় ধাপ: রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান
পরীক্ষার্থীদের নিজ নিজ রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং সঠিক ক্যাপচা কোড প্রদান করতে হবে।
৪র্থ ধাপ: ফলাফল প্রাপ্তি
সব তথ্য সঠিক হলে ‘View Result’ বোতামে চাপতে হবে। সেটা করলেই ফলাফল প্রদর্শিত হবে।
৩. মোবাইল SMS এর মাধ্যমে HSC Result 2026 জানার পদ্ধতি
অনলাইন ছাড়াও এসএমএসের মাধ্যমে জানা যাবে এইচএসসি পরীক্ষার ফলাফল। খুব সহজেই মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যায়। ফলাফল প্রকাশের প্রথম ১৫-২০ মিনিট ওয়েবসাইটগুলিতে বেশি চাপ থাকে। এ সময় এসএমএস পদ্ধতি ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
ধাপ ১: নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস টাইপ করুন
প্রথমে, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে এই নির্দিষ্ট ফরম্যাটে মেসেজ টাইপ করতে হবে:
HSC বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর) রোল নম্বর ২০২৬
উদাহরণ: HSC DHA 123456 2026
ধাপ ২: মেসেজ সেন্ড করুন
এবার, টাইপ করা মেসেজটি 16140 নম্বরে পাঠিয়ে দিন।
ধাপ ৩: এইচএসসি পরীক্ষার ফলাফল প্রাপ্তি
কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজের মাধ্যমে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাবোর্ড অনুযায়ী এইচএসসি রেজাল্ট জানার SMS ফরম্যাট:

HSC Result 2026 সংক্রান্ত FAQ
Q1: সব বোর্ডের HSC Result 2026 কি একই দিনে প্রকাশিত হবে?
Answer: HSC Result 2026 প্রকাশিত হবে ৩১ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে।
Q2: HSC ফলাফল SMS এ কতক্ষণে পাওয়া যাবে?
Answer: ফলাফল প্রকাশের পর প্রায় ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই SMS এর মাধ্যমে ফলাফল জানা যায়। যদিও সার্ভারের চাপের কারণে কিছু সময় বেশি লাগতে পারে।
Q3: HSC ফলাফল SMS-এ পাঠানোর নতুন নম্বর কোনটি?
Answer: 16140
Q4: এইচএসসি রেজাল্ট ২০২৬ কোন ওয়েবসাইটে দেখা যাবে?
Answer: সরকারি ফলাফল ওয়েবসাইট Education Board Results এবং EBoard Results থেকে ফলাফল দেখার চেষ্টা করতে পারবেন।
Q5: কীভাবে মার্কশিট সহ ফলাফল পাবো?
Answer: মার্কশিটসহ ফলাফল জানতে হলে www.educationboardresults.gov.bd অথবা https://eboardresults.com এ গিয়ে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে।
Q6: ফলাফল চ্যালেঞ্জ করার পদ্ধতি কী?
Answer: ফলাফল প্রকাশের পর তা মনোপুত না হলে নির্দিষ্ট ফি দিয়ে করে নির্দিষ্ট শিক্ষাবোর্ডে ফলাফল চ্যালেঞ্জ করার আবেদন করা যাবে।
Q7: HSC Result 2026 এর মার্কশিট কীভাবে ডাউনলোড করব?
ফলাফল প্রকাশের পর www.educationboardresults.gov.bd বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করা যাবে।
Q8: ফলাফল জানার কোন বিকল্প উপায় আছে?
Answer: SMS এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বিকল্প উপায়ে সহজে ও দ্রুত ফলাফল জানা যাবে।
Q9: HSC Result 2026 জানতে রেজিস্ট্রেশন নম্বর কি আবশ্যক?
Answer: ফলাফল ও মার্কশিট দেখার জন্য রেজিস্ট্রেশন নম্বর আবশ্যক।
Q10: শুধু রোল নাম্বার দিয়ে কি HSC Result দেখা সম্ভব?
Answer: নাহ। এইচএসসির রেজাল্ট দেখতে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লাগবে।
Q11: কলেজভিত্তিক এইচএসসি রেজাল্ট ২০২৬ কীভাবে দেখব?
Answer: কলেজভিত্তিক এইচএসসি রেজাল্ট ২০২৬ দেখতে শিক্ষা বোর্ডের ফলাফলসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর পরীক্ষার নাম, শিক্ষাবর্ষ ও বোর্ড নির্বাচন করে কলেজের EIIN নম্বর দিয়ে ফলাফল দেখার অপশন থাকলে সেটি ব্যবহার করুন। ওয়েবসাইটের নির্দেশনা অনুসরণ করে নির্দিষ্ট কলেজের ফলাফল ও শিক্ষার্থীদের ফলাফল যাচাই করা যাবে।
Q12: এইচএসসি রেজাল্ট ২০২৬ পুনর্নিরীক্ষণের আবেদন কবে শুরু হবে?
Answer: এইচএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের পর শিক্ষা বোর্ড পুনর্নিরীক্ষণের আবেদনের তারিখ, সময়সীমা ও ফি সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ জানতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
Q13: এইচএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি কার্যক্রম কবে শুরু হবে?
Answer: এইচএসসি রেজাল্ট ২০২৬ প্রকাশের পর বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী শুরু হবে। আবেদনের তারিখ, যোগ্যতা ও ভর্তি পরীক্ষার তথ্য জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে www.educationboardresults.gov.bd অথবা SMS পদ্ধতিই দ্রুততম ও নির্ভুল উপায়।