প্রবাসী সদস্য(রুকন) মশিউল হক মারুফের শয্যা পাশে মাওলানা আবদুল হালিম
২০ অক্টোবর ২০২৬ ১৯:১১
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী সদস্য(রুকন) ও কুমিল্লা মহানগরীর বাসিন্দা জনাব মশিউল হক মারুফকে আজ ২০ অক্টোবর মঙ্গলবার দুপুরে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব মুহাম্মদ ইয়াছিন আরাফাত, বসুন্ধরা থানা আমীর জনাব আবুল বাসারসহ জামায়াতের নেতৃবৃন্দ।
তিনি এ সময় জনাব মারুফের চিকিৎসা ও স্বাস্থ্যের সার্বিক খোঁজখবর নেন। জনাব মারুফের সহধর্মিণী রুমা বেগম ও ছেলে সায়েমসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সান্তনা প্রদান করেন।
তিনি জনাব মারুফের দ্রুত রোগমুক্তি কামনায় মহান আল্লাহর নিকট দোয়া করেন।