কুমিল্লার লুৎফুর রহমান মাস্টারের ইন্তিকালে মাওলানা আবদুল হালিমের শোক প্রকাশ
২০ অক্টোবর ২০২৬ ১৯:০৯
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাবেক অফিস সম্পাদক ও চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রি কলেজের অধ্যাপক জাকির হোসেনের পিতা আলহাজ্ব লুৎফুর রহমান মাস্টার (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আলহাজ্ব লুৎফুর রহমান মাস্টারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।
মঙ্গলবার ২০ অক্টোবর এক শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্ব লুৎফুর রহমান (৯০)মাস্টারের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন ভাইকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন।
আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
মৃত্যুকালে আলহাজ্ব লুৎফুর রহমান মাস্টারের স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রয়েছেন।