`হিমালয় থেকে দক্ষিণ এশিয়ায় ক্লাইমেট জাস্টিস চাই’


২০ অক্টোবর ২০২৬ ০৯:২১

টাঙ্গাইল ফোরামরের সভাপতি ডা. রুহুল আমীন হতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, হিমালয় থেকে দক্ষিণ এশিয়ার: ক্লাইমেট জাস্টিস চাই, জীবনের নিরাপত্তা চাই।
তিনি গত ১৬ অক্টোবর জাতীয় জাদুঘরের ‘ছায়ানীড়’ মঞ্চে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের মসংসদ সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল ফোরামরের সভাপতি ডা. রুহুল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইলের সকল কবি, সাহিত্যিক ও জ্ঞানী-গুণীজনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন টাঙ্গাইলের মাটি ও মানুষের ভূমিকা ঐতিহাসিক ভাবেই গুরুত্বপূর্ণ । আমরা ঐক্য বদ্ধ ভাবেই কাজ করতে চাই ।সবশেষে, অনুষ্ঠানের সভাপতি মহোদয় ‘ছায়ানীড়’-এর সার্বিক সাফল্য কামনা করেন।
টাঙ্গাইল ফোরামরের সভাপতি ডা. রুহুল আমীন বলেন, মঞ্চে দাঁড়িয়ে আমি বলিষ্ঠ কণ্ঠে ঐক্যবদ্ধ টাঙ্গাইল গড়ার আবেদন জানিয়েছি যা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারে । টাঙ্গাইলের ভূরাজনৈতিক গুরুত্ব বাংলাদেশকে নিয়ে যেতে পারে এক অনন্য উচ্চতায় । শাল সমুদ্দুর খালের কান্না বলে দেয় শহর গোপিনপুরকে কেন্দ্র করে সাগরদীঘি, সখিপুর, কালিহাতী ও ঘাটাইল মিলেই বাংলাদেশের রাজধানী হওয়ার কথা ছিল। সেদিন আমাদের পূর্বসূরিরা ‘বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি’ উপহার দিতে পারে নাই বলে আজ ঢাকা বাংলাদেশের রাজধানী। তাই এখন আমরা সবাই মিলে বাংলাদেশের ‘দ্বিতীয় রাজধানী’ হিসেবে টাঙ্গাইলকেই দেখতে চাই।
আমার সাম্প্রতিক নেপাল সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলি, আমরাই পারি একটি সুন্দর দক্ষিণ এশিয়া উপহার দিতে। গত ২২ সেপ্টেম্বর কাঠমান্ডুতে জলবায়ু পরিবর্তন (ক্লাইমেট চেঞ্জ) নিয়ে হিমালয়ের ফিজিওলজি ঢিক রেখেই সুন্দর দক্ষিণ এশীয়া গড়তে চাই ।আমার বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জায়গা করে নিয়েছে। এর ঠিক দুদিন পর, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ ক্লাইমেট জাস্টিসের ডাক দিয়েছেন। এই দুই দেশের সরকারই মূলত ‘জেন-জি’ (Gen Z) আন্দোলনের ফসল, আর সেই পরিবর্তনের ঢেউ আজ দিল্লিতেও গিয়ে লেগেছে! আমরা হিমালয় থেকে শুরু করে পুরো দক্ষিণ এশিয়ায় এক পূর্ণাঙ্গ পরিবর্তন চাই।
অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন মহোদয় দরিদ্র মানুষের উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য হিসাবে সুন্দর বর্ণনা দিয়েছেন ।