মুহাম্মদ আবদুল হাই চৌধুরী আযম বাহার-এর কবিতা
ফাঁসির মঞ্চেও ঈমানের ধ্বনি
১৫ অক্টোবর ২০২৬ ১২:০৭
মুমিনে কামিলের ভাষা শুনো জগজ্জন
ফাঁসির মঞ্চেও ঈমানের বলে বলীয়ান
আল্লাহর ভালোবাসায় মনে মুখে
তাওহীদি বাণী উচ্চারণ
জালিমের ফাঁসির মঞ্চেও ডরেনি হক মুমিন।
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বলেন
জীবন-মৃত্যুর মালিক
যেজন জীবনদাতা চিরঞ্জীব আল্লাহ খালিক
বাতিল তাগুতের ভীতিকে তুচ্ছ করে
প্রাণের মায়াকে কদম মাড়িয়ে
যায় মুজাহিদ সামনে এগিয়ে।
জালিমের জিন্দান লৌহকপাট কাঁপিয়ে
যায় মুজাহিদ ফেরদাউস উদ্যানে,
দৃঢ় পদে যায় এগিয়ে
মহাশক্তিধর আল্লাহর দীনে হকের
নিশানবাহী খাদেম মুজাহিদ
জিন্দা ফাঁসির পরোয়া নাহি করেন মুমিন
বিশ্বনবীর উম্মত কামিল মুসলিম
সত্য সংগ্রামে ইতিহাসে রহিবে উজ্জ্বল উদাহরণ।
(ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের শাহাদাত স্মরণে)।