বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ


৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৫

বরিশাল সংবাদদাতা : বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী পালিত ডেঙ্গু সচেতনতা সপ্তাহ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গত ৫ অক্টোবর সোমবার বিকালে বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর কোতোয়ালি দক্ষিণ থানার উদ্যোগে পথচারী, পরিবহন শ্রমিক, যাত্রী ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কোতোয়ালি দক্ষিণ থানা আমীর তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
এ সময় নেতাকর্মীরা রূপাতলী বাসস্ট্যান্ডে অবস্থানরত সাধারণ মানুষ, যাত্রী ও পথচারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।