রাড্ডা এমসিএইচে লুটপাট, ভাঙচুর ও জবরদখল এবং কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুর

দোষীদের চিহ্নিত করে তাৎক্ষণিক শাস্তির দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপি’র


২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৯

নূরুন্নিসা সিদ্দীকা এমপি

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের রাড্ডা এমসিএইচে লুটপাট, ভাঙচুর ও জবরদখল এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরসহ আইন শৃংখলা পরিস্থিতির অবনতি দেশের জন্য অশনিসংকেত; নূরুন্নিসা সিদ্দীকা এমপি। গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সাত বছরের শিশু মাহিদা ধর্ষিত হয়। ঘাতক জাহিদুল মাহিদাকে পানি খাওয়ার কথা বলে একটি বসতঘরে ডেকে নিয়ে যায়৷ সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যা করে। গণমাধ্যম মারফত ঘাতক জাহিদুল ২০ বছর বয়েসী তরুণ। তার এহেন অপকর্ম আমাদের যুবসমাজের অবক্ষয়ের করুন চিত্র বহন করে।

একই সাথে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট, ভাঙচুর এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয় ভাঙচুরের মত অনাকাংখিত ঘটনা ঘটেছে। এতে অত্র প্রতিষ্ঠানের কোটি টাকার মালামাল ও জনগণের সম্পদ লুট করা হয়েছে। আমরা মনেকরি এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, বরং সরকার ও ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত।

‘রাড্ডা এমসিএইচে লুটপাট, ভাঙচুর ও জবরদখলে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের একজন সদস্যের পৃষ্ঠপোষকতায় পুলিশের উপস্থিতিতে শত শত মানুষের সামনে অর্ধশত বছর ধরে গরিব–অসহায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি দাতব্য প্রতিষ্ঠান ধ্বংস করে ক্ষমতাসীন দল তাদের দখলদার ও চাঁদাবাজীর স্বরূপ উন্মোচন করেছে।
রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি সন্ত্রাসী দল পতনের প্রেক্ষাপটে ঐতিহাসিক নির্বাচনের জনরায়ে ক্ষমতায় অধিষ্ঠিত দলের নেতা–কর্মীদের এজাতীয় কর্মকাণ্ড দেশবাসীর কাম্য নয়। সাধারণ জনগণের হৃদয়ে বিগত সময়ের কর্তৃত্ববাদী সরকারের স্বেচ্ছাচারী আচরণ এখনো সতেজ। এ রকম অবস্থায় দাঁড়িয়ে বিএনপির নীতিনির্ধারকেরা দলীয় নেতা–কর্মীদের উল্লেখযোগ্য অংশের চলমান দখলবাজি ও চাঁদাবাজির আমরা তিব্র নিন্দা জানাই। ২০২৪ সালের আগস্টের পর বিএনপির একাংশ দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের জড়িয়ে পড়েছে। বাস টার্মিনাল, ফুটপাত, *বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, কেব্ল, ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতে এসব কর্মকাণ্ড চলছে। সরকার এখনই এব্যাপরে কঠোর ও কার্যকর পদক্ষেপ না নিলে দখলবাজি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
আমরা সরকারকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে দোষীদের চিহ্নিত করে তাৎক্ষণিক শাস্তির দাবি করছি।-প্রেস বিজ্ঞপ্তি
২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং

 

নূরুন্নিসা সিদ্দীকা এমপি

সম্পর্কিত খবর