জামায়াতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতা, বিচারপতি, আইনজীবীসহ ৬৫০ বিশিষ্ট ব্যক্তি
১ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাবেক বিচারপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কওমী আলেম সহ ৬৫০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতের মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠাতে তারা যোগ দেন।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত অনুষ্ঠানে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি প্রধান অতিথি হিসেবে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, সাবেক সেনাকর্মকর্তা কর্নেল ফারুক হোসাইন, বাংলাদেশ পুলিশের সাবেক এসপি ওবায়দুল হক, জাতীয় দলের সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে আবুল আয়েশ খান, মো. ফিরোজ আলম খান, সিনহা এ খালিদ, হাজী শাহ আলম, আবদুর রাজ্জাক সোহাগ, ডা. হুমায়ন কবির, বংশাল থানার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব সরকার, ২নং ওয়ার্ড যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ৭৫নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩২ নং ওয়ার্ড বিশিষ্ট সমাজ সেবক মোছলেহ উদ্দিন আহমেদ, ৩৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাবেদ ওমর, গেন্ডারিয়া লাল খাঁ সিটি মসজিদের সেক্রেটারি নেয়ামত উল্লাহ কোল্লল, বাংলাদেশ নূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, কওমি আলেম যথাক্রমে মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী, মাওলানা মো. জসিম উদ্দিন (রসুলপুরী), মাওলানা হাসান জামিল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন দাওয়াতি সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট ড. এ এস এম খালেকুজ্জামান, সাবেক বিচারপতি অ্যাডভোকেট সৈয়দ শাহিদুর রহমান, মুফতি আবুল কালাম আজাদ মাদানী, বিশিষ্ট ব্যবসায়ী আবুল আয়েশ খান, বংশাল থানার ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াকুব সরকার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আব্দুস সবুর ফকির এবং এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা।