কলারোয়ায় বিদ্যুৎ সেবা নিরবচ্ছিন্ন করার তাগিদ এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর
২৭ আগস্ট ২০২৬ ০৯:৫৬
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কলারোয়া বিদ্যুৎ অফিস পরিদর্শন করে উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ও গ্রাহকসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
গত ২৩ আগস্ট রোববার সকাল ১০টার দিকে তিনি কলারোয়া বিদ্যুৎ অফিস আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, গ্রাহকসেবার মান এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে খোঁজখবর নেন।
উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজনের উদ্দেশে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, কলারোয়ার প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে হবে। তিনি বিদ্যুৎ সেবার মানোন্নয়নে ডিজিএমসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা ও গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।