নাঙ্গলকোটে ছাত্রশিবিরের আয়োজনে এ-প্লাস সংবর্ধনা
২৭ আগস্ট ২০২৬ ০৯:৫৫
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ এই স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা শাখার আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ-প্লাস সংবর্ধনা দেয়া হয়েছে।
গত ২৩ আগস্ট রোববার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে অধ্যাপক ডাক্তার এ.কে.এম কামারুজ্জামান অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ শাখা সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত। প্রধান আলোচক ছিলেন নর্থসাউথ ইউনিভার্সিটি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর শিব্বির আহমেদ।
অনুষ্ঠান শুরুতে ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা গিফট প্রদান করা হয়।
নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহেদী, কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি জাহিদুল ইসলাম চৌধুরী, জামায়াতে ইসলামীর নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল পরিচালক কবি আফজাল হোসেন মিয়াজী, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমীর হারুনুর রশীদ, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া আজাদ, দাওয়া সম্পাদক সাফায়েত উল্লাহ, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাস্টার আব্দুল করিম, ছাত্রশিবির উপজেলা উত্তর সভাপতি ইখতিয়ার ইসলাম রুদ্র।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভায় জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী এডভোকেট আনোয়ার হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় হল জিএস মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।