প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে জাতি তত এগিয়ে যাবে – ইজ্জত উল্লাহ এমপি


২২ জুলাই ২০২৬ ১৪:৫৩

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, জাতি তত এগিয়ে যাবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
গত ১৯ জুলাই রোববার বেলা ১১টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান।