৫ দাবিতে আন্দোলনে নামছেন সরকারিকৃত কলেজের নন-ক্যাডার শিক্ষকরা

সোনার বাংলা অনলাইন
৪ জুন ২০২৬ ১৫:৩৮

পাঁচ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক নন-ক্যাডার ঐক্যজোট’। বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ৫ দাবি উপস্থাপন করা হয়।

বিগত ২০১৬ খ্রিষ্টাব্দে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল, যা সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর অধীনে কার্যকর করা হয়েছে। ইতোমধ্যে এই বিধিমালার অধীনে ৩৩৫টি কলেজ সরকারিকরণ করা হয়েছে।

পাঁচ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘সরকারিকৃত কলেজ শিক্ষক নন-ক্যাডার ঐক্যজোট’।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ৫ দাবি উপস্থাপন করা হয়।

শিক্ষকরা জানান, বিগত ২০১৬ খ্রিষ্টাব্দে দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল, যা সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ এর অধীনে কার্যকর করা হয়েছে। ইতোমধ্যে এই বিধিমালার অধীনে ৩৩৫টি কলেজ সরকারিকরণ করা হয়েছে। কিন্তু আত্তীকরণ বিধিমালার কতিপয় বৈষম্যমূলক ধারার কারণে ১৬ হাজার ৮৩৬ জন শিক্ষক-কর্মচারী আজ পেশাগত বৈষম্য ও বঞ্চনার শিকার। যার ফলে সরকারিকৃত কলেজসমূহে নিম্নোক্ত সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে।

সমস্যার বিষয়ে বলা হয়, প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীর নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হওয়া; বি.সি.এস. (সাধারণ শিক্ষা) নন-ক্যাডার নিয়োগ বিধির অনুপস্থিতি; শূন্য পদ পূরণের ব্যবস্থা না থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়া; বেসরকারি আমলে প্রাপ্ত বেতন গ্রেডের অবনমন হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়া; পদ সোপান, পদোন্নতি, পদায়ন ও বদলী না থাকা; জ্যেষ্ঠতা নির্ধারণ ও কার্যকর চাকরিকাল গণনায় অসঙ্গতি; চাকরি স্থায়ীকরণে দীর্ঘসূত্রিতা; বকেয়া বেতন-ভাতাদি প্রদানে দীর্ঘসূত্রিতা; বেসরকারি আমলে অবসর সুবিধার প্রদেয় চাঁদা ফেরৎ না দেওয়া ও সরকারিকৃত কলেজে নন-ক্যাডার পদ সৃজন না করে ক্যাডার পদ সৃজনের প্রক্রিয়া গ্রহণ।

এমতাবস্থায়, দেশের শিক্ষা ব্যবস্থার স্বাভাবিক গতি বজায় রাখা এবং সরকারিকত কলেজ সমূহের শিক্ষক-কর্মচারীদের মর্যাদা রক্ষা এবং মেধার অবমূল্যায়ন রোধকল্পে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- নন-ক্যাডার শিক্ষক নিয়োগ, পদ-সোপান, পদোন্নতি, পদায়ন ও বদলি ব্যবস্থাপনার জন্য পৃথক বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) নন-ক্যাডার কম্পোজিশন ও রিক্রুটমেন্ট রুলস” প্রণয়ন।

>> প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে বাদপড়া শিক্ষক -কর্মচারীদের দ্রুত আত্তীকরণের ব্যবস্থা গ্রহণ।

>> বেসরকারি যোগদানের তারিখ থেকে কার্যকর চাকরিকাল গণনা এবং জ্যেষ্ঠতা নির্ধারণপূর্বক পদায়ন।

>> বেসরকারি আমলের বেতন গ্রেড পূর্ণবহাল।

>> বেসরকারি আমলে অবসর সুবিধা তহবিলে প্রদত্ত চাঁদা ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ।

এসব দাবি দ্রুত বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচিগুলো হলো- ১০ জুন থেকে ৩০ জুন স্ব স্ব এলাকার সংসদ সদস্যদের সাথে মতবিনিময়, ১০ জুন থেকে ৩০ জুন শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মহাপরিচালকের সাথে মতবিনিময়, ১ জুলাই থেকে ১৫ জুলাই জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সাথে মতবিনিময়, ১৮ জুলাই থেকে ৩১ অক্টোবর বিভাগীয় সমাবেশ ও ২৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মহাসমাবেশ ঘোষণা করা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

সরকারিকৃত কলেজের নন-ক্যাডার শিক্ষকরা