শেখ মিজানুর রহমান মিনু-এর কবিতা

প্রার্থনা


১৪ জানুয়ারি ২০২৬ ০৯:৫৭

সময়ের কসম করে বলেছেন
তিনি যে মোদের মহাপ্রভু,
সরল সোজা পথ দেখিয়ে দিয়েছেন
পথ ভুলে না যাই মোরা কভু।

তুমি তো বলেছ সমস্ত মানুষ
ক্ষতির মধ্যে আছে নিমজ্জিত,
হৃদয়ে আমার প্রশান্তি বাড়িয়ে
করে দিও তুমি উজ্জীবিত,
বাধা যতই আসুক মাড়িয়ে যাব
শির নোয়াব না মোরা কখনো তবু॥

ঈমানটা তুমি অটুট রেখো
তাগুতের ভয়ে না করে টলমল,
আমলটা যেন করতে পারি,
তোমার পথে যেন থাকি অবিচল।
ধৈর্য ধরার তুমি তৌফিক দিয়ে দাও
সফলকাম হই যেন ওগো প্রভু॥