প্রফেসর সিরাজ উদ্দিনের ইন্তেকালে বিসিএ’র শোক
সোনার বাংলা অনলাইন
২ ডিসেম্বর ২০২৫ ১১:৪১
২ ডিসেম্বর ২০২৫ ১১:৪১
অনুভূতি প্রকাশ করে বাংলা একাডেমির জীবনসদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, প্রফেসর সিরাজ উদ্দিন অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন । বাংলা একাডেমিতে দেখা হলো গতবছরের এজিএম অনুষ্ঠানে। আমি হাত বাড়িয়ে বললাম, স্যার আমি মাহফুজুর রহমান আখন্দ। তিনি বললেন, হ্যাঁ ডক্টর আখন্দ। আপনার রোহিঙ্গা বিষয়ক কাজগুলো আমাকে মুগ্ধ করেছে। আপনার লেখা আমি নিয়মিত পড়ি। আপনারাই তো আগামী আমাদের স্বপ্ন। এই বলে বুকে জড়িয়ে নিলেন। একটু পরে গাছের নিচে বসে ছবিও উঠালেন দারুণ মমতায় বেঁধে। কবি হাসান আলীম ভাই এবং আমাকে দুই পাশে বসিয়ে মজা করে বললেন, আমার দুই ভালোবাসা দুইপাশে থাকুক। এমন গুণী মানুষগুলো সত্যি সত্যি কমে যাচ্ছে।
বাংলা একাডেমির ‘তরুণ লেখক প্রকল্পের’ অন্যতম উদ্যোক্তা, বাংলা একাডেমির সাবেক পরিচালক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের সাবেক প্রধান, বুদ্ধিজীবী ও লেখক প্রফেসর সিরাজ উদ্দিন ৩০ নভেম্বর ২০২৫ দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারি ইবরাহীম বাহারী।
শোক বার্তা তারা বলেন, প্রফেসর সিরাজ উদ্দিন অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন । আল্লাহ তাঁর জীবনের ভুলত্রুটি ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানিয়ে নিন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে শোক কাটিয়ে সবরে জামিল করার তৌফিক দিন। আমীন।