কসবায় জামায়াতে যোগ দিলেন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী


২১ নভেম্বর ২০২৫ ১১:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। গত শনিবার (১৫ নভেম্বর) বিকালে এক যোগদান অনুষ্ঠানে কসবা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, মজু মেম্বারের নেতৃত্বে বিভিন্ন দল থেকে দুই শতাধিক জামায়াতে যোগদান করেছেন। উপজেলা বিনাউটি ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সমাবেশে তারা যোগদান করেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুল হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানি, সেক্রেটারি গোলাম। বক্তব্য দেন উপজেলা সহকারী সেক্রেটারি এস এম আজাদ মানিক, সাবেক সেক্রেটারি আল আমিন সরকার, সাবেক শিবির নেতা আমীর হোসাইন, ইমরান হোসাইন, মাওলানা আব্দুল হালিম, মনির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।