সমাজ থেকে অন্যায়-অবিচার নির্মূলে জামায়াতের বিকল্প নেই -অধ্যাপক এবিএম ফজলুল করীম


২১ নভেম্বর ২০২৫ ১১:৩৩

মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেছেন, সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে একটি সৎ, আদর্শিক ও নীতিনিষ্ঠ নেতৃত্ব অপরিহার্য। জামায়াতে ইসলামী সেই মূল্যবোধভিত্তিক নেতৃত্বের ধারক ও বাহক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। অবিচার, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। গত রোববার (১৬ নভেম্বর) মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, খিদিরপাড়া ইউনিয়নের সভাপতি কাজী শাহ আলম, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফেজ হাবিবুর রহমান, সেক্রেটারি মো. দুলাল পাইকসহ স্থানীয় জামায়াতের কর্মী ও সমর্থকরা।