সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবীর সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ

সোনার বাংলা অনলাইন
১৪ নভেম্বর ২০২৫ ০৯:৩৫

ডেইলি স্টার সেন্টারে গতকাল সম্পাদক পরিষদের এজিএমে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা    ডেইলি স্টার সেন্টারে গতকাল সম্পাদক পরিষদের এজিএমে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা | ছবি: নিজস্ব আলোকচিত্রী

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবীর এবং সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। দ্য ডেইলি স্টার সেন্টারে গতকাল দুপুরে সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে পরিষদের নতুন এ নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ঘোষিত নতুন কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদ। এছাড়া কার্যনির্বাহী কমিটিতে থাকা পাঁচ সদস্য হলেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন। নবনির্বাচিত সভাপতি নুরুল কবীর ভবিষ্যতে সম্পাদক পরিষদকে আরো সাফল্যের সঙ্গে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি মুক্ত, নিরাপদ ও প্রভাবমুক্ত সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির পক্ষ থেকে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।

বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, দৈনিক ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন ও করতোয়া সম্পাদক মো. মোজ্জাম্মেল হক। অনলাইনে যুক্ত ছিলেন দৈনিক পূর্বকোণ সম্পাদক ড. এম. রমিজউদ্দিন চৌধুরী ও সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ।

নবযুক্ত সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমেদ, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক আবু তাহের ও ডেইলি সান সম্পাদক মো. রেজাউল করিম (লোটাস)। বর্তমান সভাপতি মাহফুজ আনাম তার সমাপনী বক্তব্যে বলেন, মুক্ত, নিরাপদ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে নতুন কমিটির নেতৃত্বে সম্পাদক পরিষদ আরো দৃঢ়ভাবে কাজ করবে। এডিটোরিয়াল ইনস্টিটিউটকে আরো কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে যেকোনো প্রকার প্রভাবমুক্ত থেকে সম্পাদকরা দেশের গণমাধ্যমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পাদক পরিষদের এজিএমে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা