চাঁদাবাজদের হাত থেকে দেশ রক্ষায় দাঁড়িপাল্লাকে সমর্থন করুন–ডা. মানিক
৬ নভেম্বর ২০২৫ ২০:৩৬
ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো. ফখরুদ্দিন মানিক বলেছেন, দেশে আবার চাঁদাবাজির মহোৎসব চলছে। প্রতিষ্ঠিত ব্যাবসায়ী থেকে ফুটপাতের বাদাম বিক্রেতা কেউ চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না। চাঁদার টাকা ভাগাভাগী নিয়ে রাজনৈতিক দলের কর্মী খুন জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনাকাক্সিক্ষত বলেও নিজের হতাশা ব্যক্ত করেন তিনি। গত রোববার (২ নভেম্বর) দাগনভূঁঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে (উমরাবাদ-আমুভূঁঞার হাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মানিক অভিযোগ করে বলেন, উপযুক্ত তথ্য প্রমাণ থাকার পরও প্রশাসন নির্বিকার। সুতারাং জনগণের জান মাল রক্ষায় পাড়া মহল্লায় চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
যে সকল রাজনৈতিক দল এবং নেতাদের আশ্রয়ে চাঁদাবাজি চলছে তাদেরও গ্রেফতার করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। আমাদের অঙ্গীকার হচ্ছে দুর্নীতি এবং চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমাদের নেতা কর্মীরা চাঁদাবাজি করে না, সুতারাং কাউকে চাঁদাবাজি করতে ও দোবো না। ডা. মানিক আগামী নির্বাচনে চাঁদাবাজদের হাত থেকে দেশ রক্ষায় দাঁড়িপাল্লাকে সমর্থন করার আহ্বান জানান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি হাসান আল মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি