বগুড়ার শেরপুরে প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিলো জামায়াত
১৬ অক্টোবর ২০২৫ ১৪:২৭
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়নে এক বয়স্ক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত রোববার (১২ অক্টোবর) ৭ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া গ্রামে দলটির একটি নির্বাচনী সভায় হুইল চেয়ারটি প্রতিবন্ধী আব্দুল জলিলকে উপহার হিসেবে দেন শেরপুর উপজেলা জামায়াতের আমীর ও শেরপুর-ধুনট সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. দবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মোস্তাফিজ নাসিম, প্রচার সম্পাদক মো. ইফতেখার আলম প্রমুখ।