নাটোরে জুলাই বিপ্লব দিবসে এতিম শিশুদের জন্য জামায়াতের মানবিক আয়োজন
২৪ জুলাই ২০২৫ ১০:০১
নাটোর সংবাদদাতা : জুলাই বিপ্লব কর্মসূচির অংশ হিসেবে নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে এতিম শিশুদের নিয়ে এক বিশেষ খাবারের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত ১৪ জুলাই সোমবার দুপুরে অনুষ্ঠিত এ মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, শহর শাখার নায়েবে আমীর অধ্যাপক ফজলুর রহমান, দিঘাপতিয়া ইউনিয়ন জামায়াতের আমীর রেজাউল করিম প্রমুখ।
আয়োজকরা জানান, জুলাই বিপ্লব আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই স্মরণে সমাজের অবহেলিত শিশুদের মুখে একবেলার হাসি ফোটাতে এ আয়োজন করা হয়েছে।
এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর মূল দর্শনই হলো মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন নেতারা।