মোহাম্মদ আলীম-আল-রাজীর দুটি কবিতা

আল মাহমুদ


১৭ জুলাই ২০২৫ ১৩:৪০

কাঁদে আজ কলম, কাঁদে কবিতা,
নাই যে মাহমুদ, নাই আহ্বতা।
গ্রামের ছবি, প্রেমের ব্যথা,
ছিল তাঁর লেখার গাঁথা।

ধানের মাঠে, খালে, বিলে,
চিন্তা ভাসে ছন্দের তিলে।
ভাষার পানে, চোখ উঁচু করো,
মাহমুদের স্মৃতি হৃদয়ে ধরো।

সত্য বলার ছিল যে সাহস,
লিখতেন প্রাণে জ্বালার আভাস।
ধর্ম, দেশ আর প্রেমের গান,
গাঁথা হতো কবিতায় প্রাণ।

চলে গেছেন, তবু রয়েছেন,
ছন্দ হয়ে হৃদয়ে বেঁচেছেন।
মাটি, মানুষ, নদীর ধ্বনি-
তাঁর কবিতায় বাজে তা শুনি।

আষাঢ়ের ফুলেল ছোঁয়া

বৃষ্টিতে নেমেছে আষাঢ় ভোরে,
জেগেছে ফুলেরা আপন ঘোরে।
বেলিফুল হাসে স্নিগ্ধ বাতাসে,
বৃষ্টি তার গায়ে ধীরে ধীরে আসে।

চামেলি দোলে খোলা ডালে,
সুগন্ধি ছড়ায় চারদিকে।
কদমে মেখেছে মেঘের জল,
ঝরেছে ভালোবাসার দল।
নাগেশ্বর কাঁদে সাদা গন্ধে,
বুকজুড়ে রেখেছে স্নেহবন্ধে।
জারুলের ডালে নীল রঙ ঝরে,
আকাশের ছায়া পাতায় পড়ে।

কৃষ্ণচূড়া দূরে থেমে গেছে,
বৃষ্টির গানে মন হেরে বসে।
হিজলও কাঁপে পাতায় পাতায়,
বিষাদের স্বর পাতা ছড়ায়।

মাধবীলতা দেয় প্রেমপত্র,
ভিজে যায় তাতে প্রাণের রত্ন।
রাধাচূড়াও নীরব বসে,
ঝরছে গল্প তার রঙের খোঁজে।

আষাঢ় মানেই ফুলের বর্ষা,
ভিজে যায় মন, প্রাণ দেয় দর্শা।
এই ফুলেরা চুপে কথা কয়,
প্রেমের ভাষায় হৃদয় ভস্ময়।