‘মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
১ নভেম্বর ২০২৪ ১৭:৪১
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ফ্যাসিবাদের আমলে পরিচালিত মাফিয়াতন্ত্রের সিলসিলা মাত্র। অগণিত হত্যা, গুম, খুন, হামলা-মামলা ও নৃশংসতার ওপর ভর করে ক্ষমতা আঁকড়ে ছিল ফ্যাসিবাদী হাসিনা ও তার দল। ২০০৬ সালে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ও তার দলীয় বাহিনী কর্তৃক সূচনা হয় মব কিলিংয়ের ঘৃণ্য যাত্রা। তখন থেকে বাংলাদেশের ওপর চেপে বসা স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পেতে রাজপথে ঝরেছে রক্তের ফোয়ারা।
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াত-শিবির, বিএনপি ও চারদলীয় জোটের নেতার্মীদের ওপর চালোনো লগি-বৈঠার হামলায় সারা দেশে শাহাদাত বরণ করেন ৫৪ জন এবং আহত হন ৫ সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ জনতা। এমনকি তাদের বর্বরতা থেকে রেহাই পাননি শিশু, বৃদ্ধ, মহিলা, সাংবাদিক ও নিরীহ জনতা। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের ফেব্রুয়ারি গণহত্যা, ৫ মে শাপলা চত্বর গণহত্যা, বিশ্বজিৎ হত্যাকাণ্ডসহ আরো অসংখ্য হত্যা ও গণহত্যা চালিয়েছে ফ্যাসিবাদী হাসিনা।
বিগত সময়ে ফ্যাসিবাদ ও তার সহযোগী কর্তৃক দেশব্যাপী পরিচালিত হত্যা, হামলা ও আক্রমণের চিত্র জাতির সামনে উপস্থাপনের অভিপ্রায়ে গত ২৮ অক্টোবর সোমবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করে ‘মাফিয়াতন্ত্রের দিনলিপি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি বিকাল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত চলে।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন : আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি হারুন ইজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস এম ফরহাদ, শরিফ ওসমান বিন হাদী, আহ্বায়ক ইনকিলাব মঞ্চ, অর্পিতা গোলদার, সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, আল সাদী ভূইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, মহিউদ্দিন মাহি, সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, আদনান মুস্তারি, সেক্রেটারি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, ইয়াসিন আরাফাত, সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন ঢাবি শাখা, সানাউল্লাহ, আহ্বায়ক ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখা। এছাড়া ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের ও বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।