সকলকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই….. অধ্যাপক আলী আজগর
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত পাবনা-৩ ( চাটমোহর -ভাঙ্গুরা- ফরিদপুর)) আসনের প্রার্থী অধ্যাপক আলী আজগার তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রফিকুল আলম রঞ্জু , পাবনা সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত পাবনা-৩ ( চাটমোহর -ভাঙ্গুরা- ফরিদপুর))
আসনের প্রার্থী অধ্যাপক আলী আজগার তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।এ সময় তিনি বলেন, সকলকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গরার হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে নির্বাচনী জনসভার মাধ্যমে “চলো একসাথে গড়ি বাংলাদেশ” স্লোগানে
তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ঘোষিত ইশতেহারে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের সম্মান ও সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করেন। একই সঙ্গে জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে “জুলাই স্মৃতি জাদুঘর” প্রতিষ্ঠা, শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন। শিক্ষার মানোন্নয়ন, মৎস্য কৃষি কলেজ স্থাপন,
স্বাস্থ্যখাতে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর উপজেলার স্বাস্থ্যকেন্দ্র ১০০ বেড উন্নীতকরণ দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবার বিষয়টি ইশতেহারে গুরুত্ব পায়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরিচা–কাজিরহাট–দৌলদিয়া পয়েন্টে ওয়াই-টাইপ সেতু নির্মাণের চেষ্টা, উপজেলা সংযোগ সড়ক প্রশস্ত করণ বাস্তবায়ন, শহরের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ।
কর্মসংস্থান সৃষ্টিতে ই-কমার্স, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতকে এগিয়ে নেওয়া, কৃষকদের আর্থিক সংকট দূরীকরণে সুদমুক্ত কৃষিঋণ প্রদান ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারীদের কর্মসংস্থান ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সুরক্ষা জোরদার, সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইশতেহারে উপজেলা গুলোর নদী প্রকল্প দ্রুত বাস্তবায়ন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, শ্রমিকদের জীবনমান উন্নয়ন, বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টিতে পদক্ষেপ গ্রহণ ও ভিসা প্রক্রিয়া সহজতর করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। সবশেষে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন এবং পাবনার সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা জামাতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান সেক্রেটারি এস এম সোহেল যুব বিভাগের অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ । সভা সঞ্চালনা করেন মোহাম্মদ সাদিক । পাবনা,৯ ফেব্রুয়ারি ২০২৬