দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জামায়াতের প্রেস ব্রিফিং সম্মেলন

শতাধিক নেতার উপর হামলা চালিয়ে আহত করার ঘটনার নিন্দা

সোনার বাংলা অনলাইন
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১

শুক্রবার রাত ৯টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ

ত্রয়োদশ জাতীয় সংসদন নির্বাচন, আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাকিংসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ রাত ৯টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ। ব্রিফিংয়ে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনুম জুমা ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতার উপর হামলা চালিয়ে আহত করার নিন্দা জানান।

অ্যাডভোকেট জুবায়ের আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, সারাদেশে বেশ কিছু খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে- ব্যবসায়ী, শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুবায়ের বলেন, বিভিন্ন সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন এবং প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেট-১ আসন ও কক্সবাজারের জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের আসন।

প্রিসাইডিং কর্মকর্তার হুমকি-ধামকির বিষয়ে তিনি বলেন, সারা দেশে যেসব প্রিসাইডিং কর্মকর্তা নিয়োজিত তাদের হুমকি-ধামকি দিচ্ছেন কতিপয় কর্মকর্তা।

এছাড়াও সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো বিষয় তুলে ধরা হয় ব্রিফিংয়ে। উল্লেখযোগ্য হলো ঢাকা-১ আসন।

অ্যাডভোকেট জুবায়ের উদ্বেগ প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার করছে। এরমধ্যে যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে আমেরিকানসহ বিভিন্ন দেশের ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সাথে বিএনপির নেতারা জড়িত- ময়মনসিংহের ভালুকার এমন একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এছাড়াও দেশের বিভন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার ঘটনাও রয়েছে।

আমীরে জামায়াতের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় আটক কর্মকর্তার মুক্তির বিষয়ে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের উপর চাপ সৃষ্টি করেছে এমন তথ্য রয়েছে বলে জানান অ্যাডভোকেট জুবায়ের। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আটক বঙ্গভবনের ওই কর্মকর্তার মুক্তির দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে পোস্ট দিয়েছেন। এসব ঘটনা ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা বা বড় ধরনের ঘটনাকে উসকে দেবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।-তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতে ইসলমাী

সম্পর্কিত খবর