শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাই বিপ্লব সার্থক হবে না-এডভোকেট আতিকুর রহমান


২২ জুলাই ২০২৬ ১৪:৫৪

সাতক্ষীরা সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাইয়ের বিপ্লব সার্থক হবে না। শ্রমজীবী মানুষ আজও নির্যাতিত ও নিষ্পেষিত। তাদের মুক্তির জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গত ১৮ জুলাই শনিবার সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সাতক্ষীরা জেলা ইউনিট সভাপতি-সভানেত্রী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ এমপি। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম, জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসূল, অঞ্চল টিম সদস্য মো. আজিজুর রহমান ও মো. আলফিদা হোসেন। সম্মেলনটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল গফফার।