মধুপুর ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের  উদ্যোগে মানববন্ধন এবং ব্যাংকিং কার্যক্রমে ২ ঘন্টার কলম বিরতি

সোনার বাংলা অনলাইন
৯ জুন ২০২৬ ১২:২০

ড মোহাম্মদ নজরুল ইসলাম,(মধুপুর) টাঙ্গাইল
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ২  ঘন্টা কলম বিরতির আহবান করেন গ্রাহক ফোরাম। এসময় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকে পালিত হয়েছে দুই  ঘণ্টার কলম বিরতি কর্মসূচি।
সোমবার ( ৮ জুন) সকাল দশটায়  ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি পালন করতে দেখা গেছে। তিনি বলেন এর আগেও গ্রাহক ফোরামের অনুরোধে আমরা একঘন্টা কর্মবিরতিতে ছিলাম।
আজকের এই মানববন্ধনের আহ্বায়ক ছিলেন মোঃ বেলাল হোসেন তিনি বলেন-
আমরা গভীরভাবে লক্ষ্য করছি গ্রাহকদের আস্থা ব‍্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন বেশ কিছুদিন যাবত অনিয়মের মধ্যে চলছে । এ সকল অনিয়মগুলো বন্ধ করে ব্যাংকের স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনতে হবে, এবং মোঃ ওমর ফারুক খান কে স্বপদে পুনর্বহাল করতে হবে। তিনি বলেন – ব‍্যাংকের পরিবেশ ধ্বংস কারি ক্ষমতালোভী কুচক্রী এমডি কামাল উদ্দিন জসীম কে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
মানববন্ধনে অবস্থানরত অন্য এক গ্রাহক মোঃ হাফিজুর রহমান প্রধান শিক্ষক গোসাইবাড়ি উচ্চ বিদ্যালয় তিনি বলেন –   ব‍্যাংক এর দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে চেয়ারম্যান ডঃ জুবায়দুর রহমান এর পদত্যাগ চাই । কারী আব্দুল বারী বলেন ইসলামী ব্যাংক হচ্ছে এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন, গত ১৭ বছর স্বৈরশাসকের আমলে ইসলামী ব্যাংক লুটপাট করে খেয়েছে, আমরা জানি এখন গণতন্ত্রতন্ত্রী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এ সরকারের আমলে যদি আবার সেই ইসলামী ব্যাংক শকুনের ছোবলে পড়ে এদেশের তৌহিদী জনতা মেনে নিবে না।

ইসলামী ব্যাংক ড মোহাম্মদ নজরুল ইসলাম